ভাই কিভাবে সম্ভব ?

  • 23 April, 2020

আবার ও অনেকেই ফোন করে প্রশ্ন করছেন ভাই কিভাবে সম্ভব ১৪০ টাকা লিটার এ ঘানী ভাঙ্গা তেল বিক্রয় করা।
আমি আগেও আপনাদের কে আমাদের কস্টিং এর একটা হিসাব দিয়েছিলাম।
তখন আমারা কেবল মাত্র অনলাইন বিজনেস শুরু করেছি।
আমাদের ইনসাফ শপ পেজ ওপেন করা হয়নি।

অনেকেই খাস ফুড, সরোবর , আলওয়ান এর কথা বলছেন।
ভাই আমি নিজেই উপরের ৩ টা কোম্পানিকে খুব পছন্দ করি।

তারা এত বেশি দাম রাখছে কেন আমাকে প্রশ্ন করেন।
ভাই এটার উত্তর তো তারাই ভালো দিতে পারবে।

তবে আমাদের কোন হিডেন কস্ট নাই ।
নিজেদের মিলেই মিলিং করে আপনাদের কে ক্যুরিয়ার করি।
আর খুব সামান্যই লাভ করি ।
তাদের আউট লেট আছে। তাছাড়া কারিং কষ্ট ও আরও কিছু হিডেন কস্ট আছে।

আমরা গত কয়েক দিন আগে একটা পোষ্ট দিয়েছিলাম যে নতুন বোতল ও সরিষার দাম বাড়ার কারণে আমরা আমাদের প্রাইস টা সামান্য বাড়াবো, তা না হলে আমাদের টিকে থাকা কঠিন হবে।

আসেন আমাদের কস্টিং টা আপনাদের কে আবারও দেখাই।
সরিষার দাম এখন বেশি ।

মণ পড়েছে ২২০০ টাকা
মিলিং খরচ + অন্য কিছু কষ্ট — ২৫০ টাকা মন

টোটাল ২৪৫০ টাকা খরচ …

যে খইল পাই সেটা বিক্রয় ৭৫০ ( একটু কম বেশি হবে ) টাকা
খরচ দাঁড়ালো ঃ ১৭০০ টাকা এক মণে

কাঠের ঘানী থেকে তেল পাই — ১২ কেজি প্রায় ( একটু কম বেশি হবে )

তাহলে এক কেজি তেল এ কস্টিং আসে ঃ ১৪২ টাকা কেজি ।
১ লিটার ( ৯০০ গ্রাম ) — ১২৮ টাকা ।।
বোতল এর খরচ — ১৪ টাকা () ১ লিটার এর বোতল। — আমাদের নতুন বোতল টা খুব মজবুত।

তার মানে ১ লিটার এর একটা ঘানী ভাঙ্গা তেল এর বোতল এর পিছনে আমাদের খরচ ১৪০ টাকার বেশি।
বিক্রয় ১৪০ টাকা …
তাহলে বাবসা টিকবে কিভাবে । আপনাদের এই দামে ঘানী ভাঙ্গা সরিষার তেল দিতে গেলে তো ভিটামাটি বেচতে হবে।

——————-

এজন্য অন্যরা ২০০ বা তার বেশি দামে কেজি বেচে।

এবার আসি আমরা কেন আপনাদের এত কম দাম এ দিতে পারি।

আমাদের মিল এ ৮ টা ঘানী ও একটা মেটালিক এক্সপ্লেলার আছে।

কাঠের ঘানী থেকে থেকে পাওয়া খইল আমরা মেটালিক ঘানী তে আবার মিলিং করি সেখান থেকে আমরা কিছু তেল পাই।

আমরা লোকাল মার্কেট এ ঘানী + মেটালিক মিক্স তেল ড্রাম হোলসেল করি। সেই তেল গুলা লোকাল মার্কেট এ চলে যায়।

মেটালিক ঘানী তে কিন্তু এতো বেশি হিট হয় না যে তেল এর গুনাগুন নষ্ট হয়।
তার পরে আমাদের অনলাইন এর যারা কাস্টমার তাদের কাছে আমরা মেটালিক ঘানী এর তেল বেচি না।

প্রতি মণ এ যদি আমরা ২-৩ কেজি মেটালিক প্রেস এর তেল পাই সেটাই আমাদের লাভ।
তবে আমরা কেজিতে ১০ টাকা করে বাড়ানো সিদ্ধান্ত নিয়েছি।
৫ লিটার এর বোতল এর দাম আগের তাই থাকবে ইন্সাআল্লাহহ